মা হারালেন আরিফিন শুভ
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪ ১২:২৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪ ১২:৩৩ পিএম
মা হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।
গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মা খাইরুন নাহারের মৃত্যু হয়। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আরিফিন শুভ নিজে। আজ ফজরের নামাজের পর জানাজা শেষে তাকে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
গত আট বছর ধরে শুভর ঢাকার বাসায়ই থাকতেন তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন তিনি। এছাড়াও বার্ধক্যজনিত আরও নানান সমস্যা ছিল।
কাজের ফাঁকে মায়ের সেবা নিয়মিত করে গেছেন শুভ। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে ছবি-ভিডিও শেয়ার করতেন। সেগুলো ছুঁয়ে যেত নেটিজেনদের হৃদয়।
আরও পড়ুন
- বাবার ৯১ তম জন্মদিনে আবেগঘন বার্তা সালমানের, বললেন ‘বাপ তো বাপই হয়’
- চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার
- দীর্ঘ দশ বছরের পথচলায় ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে