ডিবি কার্যালয়ে দীঘি
সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:৪২ পিএম | আপডেট: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:৪২ পিএম
অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে অভিযোগ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিবি।
আজ সোমবার ডিবি সূত্র জানিয়েছে, অভিনেত্রী দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়। হ্যাক করে বিকাশ থেকে টাকা নিয়ে নেয় প্রতারকরা। এর পর তিনি ডিবিতে অভিযোগ দিলে আসামি গ্রেফতার হয়।
প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে বিপুল জনপ্রিয় এই শিল্পী ইতিমধ্যেই নায়িকা হিসেবেও নিজের অবস্থান দৃঢ় করতে পেরেছেন।
শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় রেণু চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।
অভিনয়ের জন্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন দীঘি।
আরও পড়ুন
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে