ব্যবসা শুরু করতে যাচ্ছেন পরীমণি
রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:০৫ পিএম | আপডেট: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৫:৩৬ পিএম
চিত্রনায়িকা পরীমণির জীবন ঘটনাবহুল। ক্যারিয়ারের শুরু থেকে বিতর্ক পিছু ছাড়েনি তার। বড় পর্দায় একের পর এক সিনেমা মুক্তি পেলেও ব্যবসা সফল সিনেমা উপহার দিতে পারেননি পরী। একাধিক বিয়ে করলেও কারও সঙ্গেই থিতু হতে পারেননি এই নায়িকা।
মাদককাণ্ডে জেলেও যেতে হয়েছে এই সুন্দরীকে। তবে ব্যক্তিজীবনের সব বিষাদ পেছনে ফেলে ঘুরে দাঁড়াচ্ছেন ‘অন্তর জ্বালা’র নায়িকা। অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নামছেন পরী।
আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে প্রসাধনীর পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি। পরীমণি জানালেন, বর্তমানে বিভিন্ন ক্লোন ও নিম্নমানের পণ্যের কারণে অনেকেই স্কিনের সমস্যায় পড়ছেন। এমন সব সমস্যার সমাধান নিয়েই স্কিন ভালো রাখতে অরিজিনাল ব্যান্ডের পণ্য বাজারে আনবেন তিনি।
আরও পড়ুন
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর