1. »
  2. বিনোদন

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১০:৫৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১০:৫৮ এএম

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের ১৮ দিন পর জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত।

বুধবার (১১ মার্চ) বিকেলে আদালত থেকে জামিন পান তিনি।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার আগে ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলার শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলা নামের এক তরুণীকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। একই সঙ্গে তাকে জোরপূর্বক গর্ভপাত করতে বাধ্য করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়।

পরে আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।