বিয়ে করছেন অনুপম রায়
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:২৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:২৬ পিএম
বিয়ে করছেন অনুপম রায়। এমন খবরেই পড়ে গেছে হইচই। প্রশ্ন একটাই পাত্রী কে? তার পাত্রী প্রস্মিতা পাল। তিনিও বাংলা গানের জগতে পরিচিত মুখ। কীভাবে শুরু প্রেম? জানালেন সঙ্গীতশিল্পী। পরিচয় কবে থেকে?
প্রস্মিতা বললেন, আমরা দুজনেই গানের জগতের মানুষ। আমরা গানই গাই। তাই পেশাগতভাবে, সহকর্মী হিসেবে আমাদের অনেকদিন ধরেই পরিচয় আছে। কিন্তু সম্পর্ক বলতে এক বছর হয়েছে। প্রথমবার এক স্টুডিওতেই অনুপমের সঙ্গে দেখা হয়েছিল প্রস্মিতার। সেকথাও জানালেন।
প্রস্মিতা আরো বললেন, অনুপম এত বড় একজন স্টার। তবে কখনও এই স্টারডম দুজনের সম্পর্ককে প্রভাবিত করেনি বলেই জানালেন প্রস্মিতা। তার কথায়, অনুপমকে যে চেনে, সে জানে ও একজন খুব সাধারণ ও ভালো মনের মানুষ। ওর যে এই সেলিব্রিটি সত্ত্বা, স্টারডম সেটা অন্তত ব্যক্তিগত জীবনে নেই। আমার কাছে ও সেই রকম তারকা নয়, আমার কাছে ও সেই মানুষ যাকে আমি বিয়ে করতে চলেছি। খুবই ভালো আর সিম্পল একজন মানুষ। ফলে এটা নিয়ে কখনও সমস্যা হয়নি। আশা করি পরেও হবে না।
আরও পড়ুন
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে