৯৬তম অস্কার
সেরা ছবি ওপেনহাইমার, অভিনেতা মারফি, অভিনেত্রী এমা স্টোন
সোমবার, ১১ মার্চ, ২০২৪ ১২:৩০ পিএম | আপডেট: সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০১:৩০ পিএম
৯৬তম অস্কার আসরের সেরা সিনেমা হিসেবে ‘ওপেনহাইমার’-এর নাম ঘোষণা করা হয়েছে। ছবিটি তৈরি হয়েছে ‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ওপেনহাইমারকে নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি ‘ওপেনহাইমার’ নির্মাণের জন্য সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কারও পেয়েছেন ক্রিস্টোফার নোলান।
আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।
৯৬ তম অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে কিলিয়ান মারফির হাতে। প্রথম আইরিশ অভিনেতা হিসেবে তিনি এই পুরস্কার জিতেছেন।
আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। ‘পুওর থিংস’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।
এমা স্টোন ছাড়াও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল) এবং কেরি ম্যালিগান (মায়েস্ত্রো)।
আরও পড়ুন
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে