কানে বেনারসিতে নজরকাড়া রূপে ভাবনা
শনিবার, ১৮ মে, ২০২৪ ০৩:১৪ পিএম | আপডেট: শনিবার, ১৮ মে, ২০২৪ ০৩:১৪ পিএম
‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কোনো চলচ্চিত্রের ব্যানারে নয় বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গিয়েছেন তিনি। নিজেকে আলাদাভাবে জানান দিতে একেকদিন একেক ডিজাইনের নজরকাড়া পোশাক পরে আসছেন লাইমলাইটে। সেই ধারাবাকিতায় বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে মোহনীয় রূপে ধরা দিলেন ভাবনা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে ভাবনা ভিন্ন ভিন্ন লুকে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি নেটিজেনদের অবাকও করছেন।
নতুন সংযোজনে হিসেবে সোনালি মেরুনের বেনারসি কাতান মিডিতে নিজেকে ছাড়িয়ে গেছেন যেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই পোশাকে ছবি প্রকাশের পর ভাবনার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। কেউ বলছেন, নান্দনিক! ঝলসে দিয়েছো চারদিক! মুগ্ধতা জানালাম।
আরেক ভক্ত বললেন, আমি আশা করি আপনার আনন্দ এবং হাসিতে ভরা একটি দুর্দান্ত সময় কাটবে। মুহূর্তগুলোকে লালন করুন এবং সুন্দর স্মৃতি তৈরি করুন।
কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৫ মে পর্যন্ত। ততদিন পর্যন্ত ভাবনাকে সেখানেই হয়ত দেখা যাবে নিত্য নতুন সব পোশাকে।
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র