ফিরে এলেন জায়েদ, শঙ্কায় নিপুণ
রবিবার, ১৯ মে, ২০২৪ ০৪:২৩ পিএম | আপডেট: রবিবার, ১৯ মে, ২০২৪ ০৪:২৩ পিএম
গেল বছর ফেব্রুয়ারিতে এক ঘোষণার মাধ্যমে সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে নতুন কমিটি অভিনেতা জায়েদ খানসহ চারজনের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। কিন্তু সদস্যপদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারের।
সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে সমিতির সহসভাপতি ডিএ তায়েব বলেন, বিনা কারণে নিরব, বেবি ও রিয়া নামের তিনজনের সদস্যপদ আগের কমিটি বাতিল করে দিয়েছে। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছি।
আর জায়েদ খানের ক্ষেত্রে যেটা হয়েছে নির্বাচনের আগে এক পিকনিকে গিয়ে তার সদস্যপদ বাতিল করে দিয়েছে। যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়ে সবার কাগজে স্বাক্ষর করে দিয়েছি।
এদিকে গত বৃহস্পতিবার সমিতির কার্যকরী সভাশেষে ডিএ তায়েব বলেন, নিপুণের সদস্যপদ বাতিল হতে পারে। গণমাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি। তার সদস্যপদ কেন বাতিল করা হবে না, সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি।
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র