ডিপজলের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা
সোমবার, ২০ মে, ২০২৪ ০৩:২৯ পিএম | আপডেট: সোমবার, ২০ মে, ২০২৪ ০৩:২৯ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনের সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের ঘটনার অভিযোগ তদন্তে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন- সিনিয়র এডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার হারুনর রশিদ ও পলাশ চন্দ্র রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
এডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে আজ আদালত। এর ফলে, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল দায়িত্ব পালন করতে পারবেন না।
তিনি বলেন, ওই নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ থাকলেও সাধারণ সম্পাদক পদে অভিযোগ ছিল গুরুতর। ওই নির্বাচন নানা অনিয়ম, টাকার ছড়াছড়ি ও ভোটার বের করে দেওয়ার অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের বরাবর নিপুন আবেদন করলেও তারা কোন পদক্ষেপ নেননি। আদালত সাধারণ সম্পাদক পদে অনিয়মের বিষয়টি কন্সিডারেশনে নিয়েছেন। নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করতে সংশ্লিষ্টদের আদেশ দিয়েছেন।
অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। গত ২৩ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। নির্বাচনের সাধারণ সম্পাদক পদে ডিপজল পান ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ।
আরও পড়ুন
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান