নিপুনকে বয়কটের দাবিতে মিছিল
বুধবার, ২২ মে, ২০২৪ ০৬:১৯ পিএম | আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪ ০৬:১৯ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নিপুন আক্তারকে বয়কটের দাবিতে মিছিল করছেন সমিতির সদস্যরা।
আজ বুধবার (২২ মে) দুপুর ৩টা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
সাধারণ শিল্পীরা স্লোগান দিচ্ছেন এফডিসি চত্বরে। বিক্ষোভে ব্যানার হাতে শিল্পীরা নিপুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অন্যদিকে এফডিসি কেন্দ্রিক ১৯ সংগঠনের নেতারা জরুরি সভায় বসেছেন। সভা শেষে কী সিদ্ধান্ত হয় তা দেখার অপেক্ষায় উপস্থিত শিল্পীরা।
তবে জোর গুঞ্জন উঠেছে, সভা শেষে শিল্পী সমিতির সদস্যপদ বাতিলসহ এফডিসি থেকে নিপুনকে বয়কটের সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া স্টার সিনেপ্লেক্সের অনিয়মের ক্ষেত্রেও আসতে পারে চমকপ্রদ সিদ্ধান্ত।
এর আগে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে পরাজিত হয়ে আদালতের আশ্রয় নিয়ে চেয়ার দখল করেছিলেন নিপুন। এবারও মনোয়ার হোসেন ডিপজলের বিপক্ষে পরাজয়ের পর হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছেন এই অভিনেত্রী, যা নিয়ে চলচ্চিত্রপাড়ায় বয়ে যাচ্ছে চাপা ক্ষোভ। সেই চাপা ক্ষোভেরই বিস্ফোরণ হয়তো হচ্ছে আজ।
আরও পড়ুন
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর