সোনাক্ষী সিনহার বিয়ে আজ
রবিবার, ২৩ জুন, ২০২৪ ১২:২৬ পিএম | আপডেট: রবিবার, ২৩ জুন, ২০২৪ ০৩:৫৫ পিএম
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ে আজ। দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়বেন তিনি। অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা! তাই বিয়ের জমকালো সাজে সেজে উঠেছে তাদের বাড়ি ‘রামায়ণ’।
এর আগে গতকাল শনিবার বিয়ের আগের পূজো সম্পন্ন করেছেন তারা। মায়ের সাথে সেই পূজোতে যোগ দিয়েছিলেন সোনাক্ষী। এদিকে বর জহিরের বাড়িও সাজানো হয়েছে। একের পর এক ছবি এবং ভিডিও সামনে আসছে। আজ তাদের চার হাত এক হবে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই জহির ইকবালের সঙ্গে প্রেম সোনাক্ষীর। এ নিয়ে সরাসরি কখনও কিছু বলেননি অভিনেত্রী। তবে জহিরের সঙ্গে নানা পার্টি, রেস্তরায় দেখা গিয়েছে তাকে।
আবার সোশ্যাল মিডিয়াতেও এক সঙ্গে ছবি পোস্ট করেছেন দুজন। লোকসভা ভোট শেষ হওয়ার পরই তাদের বিয়ের গুঞ্জন শোনা যায়। প্রথমে শোনা যাচ্ছিল, মেয়ের বিয়ে নিয়ে খুশি নন শত্রুঘ্ন সিনহা। তবে হবু জামাইয়ের সঙ্গে দেখা করে এই জল্পনাকে উড়িয়ে দেন তিনি। জহিরের বাবা ইকবাল রতনসি জানান, হিন্দু বা মুসলিম রীতি মেনে সোনাক্ষী ও জহিরের বিয়ে হচ্ছে না। তারা সিভিল ম্যারেজ করছেন। অর্থাৎ আইনিভাবেই বিয়ে করছেন তারা।
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র