মির্জা আব্বাসের মামলা প্রত্যাহার করল দুদক
বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ০১:৩৯ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ০১:৩৯ পিএম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে বহুল আলোচিত প্লট বরাদ্দে অনিয়মের মামলা প্রত্যাহার করে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন।
আব্বাস ছাড়া মামলার অপর দুই আসামি হলেন- বিএনপির সাবেক এমপি আলী আসগর লবী ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম। মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম মামলা বাতিলের আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন মির্জা আব্বাস। বিএনপির সাবেক এমপি আলী আসগর লবী ও মাহফুজুল ইসলাম নামের এক সরকারি কর্মকর্তার যোগসাজশে অনিয়মের মাধ্যমে এ প্লট বরাদ্দ দেন।
এ অভিযোগে দুদকের তৎকালীন উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় ২০০৭ সালের ১৫ জুলাই একটি মামলা করেন। পরের বছর ১১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
আরও পড়ুন
- শহীদ আশরাফুলের পরিবারের পাশে তারেক রহমান
- রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি
- কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
- মেট্রোরেলে যুক্ত হলো অনলাইন রিচার্জ ব্যবস্থা
- প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- বাড্ডায় বহুতল ভবন নির্মাণে চরম ঝুঁকিতে পার্শ্ববর্তী বাসিন্দারা
- শাহজালাল বিমানবন্দরে আগুন
- রাজধানীতে বাস থামিয়ে গুলি, এরপর দিল আগুন