রোকেয়া প্রাচী ও অরুণা বিশ্বাসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩০ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ০২:১৫ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুর এলাকায় নোয়াগাঁও ইউনিয়নের লাধুর চর গ্রামের আবুল কাশেমের ছেলে রুহুল আমিনকে গুলি করে পঙ্গু করার ঘটনায় অভিনেত্রী রোকেয়া প্রাচী ও অরুণা বিশ্বাসকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
গত রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আহত রুহুল আমিন নিজেই বাদী হয়ে সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন।
এ দুজন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা ও ছেলে সজিব ওয়াজেদ জয়কে আসামি করে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে ১৭৯ জনের নাম উল্লেখ এবং ৫০-৬০ জন অজ্ঞাত আসামি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাচঁপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে বাদীকে কাঁচপুর এলাকায় গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়। বর্তমানে তিনি পঙ্গুত্ব বরণ করে আছেন।
আরও পড়ুন
- বাবার ৯১ তম জন্মদিনে আবেগঘন বার্তা সালমানের, বললেন ‘বাপ তো বাপই হয়’
- চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার
- দীর্ঘ দশ বছরের পথচলায় ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে