সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ ০৭:৪৫ পিএম | আপডেট: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ ০৭:৪৫ পিএম
থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শনিবার থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার। কিন্তু তাকে যেতে দেয়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেয়া হয়নি। তবে অভিনেত্রীকে আটক করা হয়নি। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সুবর্ণা মুস্তাফা।
তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হয়েছিলেন।
আরও পড়ুন
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে