রাবিতে পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪ ০৬:৫৮ পিএম | আপডেট: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪ ০৬:৫৮ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড সংলগ্ন পোষ্য কোটার সমাধি চত্বরে এ মানববন্ধন করেন তারা। এসময় কোটা সম্পূর্ণ বাতিল না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা "বাপের কোটা নিপাত যাক, মেধাবীরা সুযোগ পাক", "কোটা না মেধা, মেধা মেধা", তুমি কে? আমি কে? মেধাবী, মেধাবী", "জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে", "লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে", "আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়", এসব স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, 'পোষ্য কোটা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন ধরনের বাহানা দেখাচ্ছে। আমাদের সামনে বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করছে। অথচ জুলাই'য়ে আমাদের পাশে বসে তারা রাষ্ট্র সংস্কারের ডাক দিয়েছিলেন। আপনাদের যুক্তির ভ্যালিডিটি এই ২৪ এর গণআন্দোলনের কাছে টিকতে পারবে না। আপনাদের মধ্যে জুলাইয়ের চেতনা থাকলে এই পোষ্য কোটার মতো অযৌক্তিক কোটার পক্ষে আপনারা যেতে পারতেন না'।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেশকাত মিশু বলেন, 'দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পর পোষ্য কোটার মতো একটা অযৌক্তিক কোটা বাতিল করার জন্য আমাদের আন্দোলনে নামতে হবে এর জন্য আমরা লজ্জিত। জুলাই বিপ্লবে দেড় হাজারের অধিক শিক্ষার্থীর আত্মত্যাগ ও বিশ হাজারের বেশি ভাই-বোনের রক্ত এবং অঙ্গহানির বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোন অযৌক্তিক কোটা থাকতে পারে না'।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী উম্মে সালমা মানববন্ধনের সাথে সমর্থন প্রকাশ করে বলেন, 'আবু সাঈদ-মুগ্ধের মায়েদের কান্নার শব্দ এখনো আমাদের কানে আসে। আমি সবসময় মেধাবীদের সাথে থাকতে চাই। পোষ্য কোটার মাধ্যমে আর কোনো স্বৈরাচারের জন্ম আমরা হতে দিব না। পোষ্য কোটা নিপাত না যাওয়া পর্যন্ত আমি শিক্ষার্থীদের পাশে থাকতে চাই'।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ