আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১১:৫১ এএম | আপডেট: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১১:৫১ এএম
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে একযোগে ফল পাওয়া যাবে।
পরীক্ষার্থীরা educationboardresults.gov.bd অথবা eduboardresults.gov.bd ওয়েবসাইটে ঢুকে ফল দেখতে পারবেন।
এ জন্য Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করে Year থেকে পরীক্ষার বছর বেছে নিতে হবে। এরপর নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে দিয়ে নিরাপত্তা ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলেই ফল দেখা যাবে।
মোবাইল থেকে ১৬১৪০ বা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে (যেমন: SSC Dha 123456 2026)। ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে ফল।
মাদ্রাসা শিক্ষার্থীদের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে দাখিল পদ্ধতিতে। কারিগরি শিক্ষার্থীরা SSC লিখে বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর), রোল ও বছর লিখে পাঠাবেন ১৬২২২ নম্বরে (যেমন: SSC TEC 123456 2026)।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিলেই ডাউনলোড করা যাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফল শিট। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে কোনো ফল পাওয়া যাবে না।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল, তত্ত্বীয় পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ও ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
আরও পড়ুন
- এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- বুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক শরীফুল ইসলাম
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
- প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
- জলাবদ্ধতা-পরিবহন সংকটে বন্ধ চবির ক্লাস-পরীক্ষা