অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ০৪:২৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ০৪:২৫ পিএম
হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত হয়েছে।
জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি আগামী ৬ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।
মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। এই আবেদনের শুনানি নিয়ে ১০ ডিসেম্বর হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব। শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ, সঙ্গে ছিলেন আইনজীবী নাজিয়া কবির।
ছাত্র-জনতার আন্দোলনকালে একজন আহত হওয়ার ঘটনায় গত ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাটি করা হয়। গত ৬ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র