আবু সাঈদ হত্যাকাণ্ড, ৭১ শিক্ষার্থী বহিষ্কার
রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫ ০৮:০৫ পিএম | আপডেট: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫ ০৮:০৬ পিএম
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকায় ৫৬ শিক্ষার্থীকে এক ও দুই সেমিস্টার করে বহিষ্কারসহ ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
এর আগে ১০৯তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ৩৩ জনকে ২য় সেমিস্টার ড্রপ ও ২৩ জনকে ১ সেমিস্টার ড্রপের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় গৃহীত হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় বেরোবির অভিযুক্তদের বেশির ভাগই ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়া হামলার সঙ্গে জড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কিন্তু নোটিশের জবাব না আসায় আগামী সিন্ডিকেটের তাদেরকে পূর্ণাঙ্গ বহিষ্কারের জন্য বিষয়টি উঠানো হবে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম শওকত আলী। একইসঙ্গে ২০১৮ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ভিসিকে সমর্থন দিয়েছে সিন্ডিকেট সদস্যরা।
এছাড়াও ১০৯ তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদ নির্বাচনের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের অভ্যন্তরীণ নির্বাচন হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ তৈরির কমিটিও করা হয়েছে।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ