গুচ্ছে ভর্তি পরিক্ষা শুরুর তারিখ জানাল কর্তৃপক্ষ
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫ ১০:৫৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫ ১০:৫৩ এএম
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৫ এপ্রিল। তিনটি ইউনিটে এ পরীক্ষা শেষ হবে ৯ মে।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ এ তথ্য জানান।
অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আগামী ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তীতে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা গুচ্ছ ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান মাভিপ্রবি উপাচার্য।এদিকে চলতি বছর জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। ফলে ঠিক কতটা বিশ্ববিদ্যালয় এবার সাধারণ গুচ্ছ ভর্তিতে অংশ নেবে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ