রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় আভিনেত্রী সোহানা সাবা আটক
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৪৫ এএম | আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৪৫ এএম
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি জানান, “অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পর সোহানা সাবাও আমাদের নজরদারিতে ছিলেন। কিছু সময় আগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।”
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।
আরও পড়ুন
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান