নায়ক মান্নার জন্মদিন আজ
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১১:০৩ এএম | আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১১:০৩ এএম
আজ অভিনেতা আসলাম তালুকদার মান্নার জন্মদিন। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মান্না। তাঁর অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলি’।
১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হন। পরে তাঁকে দেখা গেছে ‘আম্মাজান’, ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘কাবুলিওয়ালা’ প্রভৃতি ছবিতে।
অভিনেতা হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার, পাঁচবার বাচসাস পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন মান্না।
ব্যক্তিগত জীবনে মান্না তার কর্মজীবনের শুরুর দিকের সহ-অভিনেত্রী শেলী কাদেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এই দম্পতির সিয়াম ইলতিমাস মান্না নামে এক পুত্রসন্তান রয়েছে।
২০০৮ সালে ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মান্না। জীবনযাত্রা শেষে জন্মভূমি টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গায় চিরনিদ্রায় শায়িত হন ক্ষণজন্মা নায়ক মান্না।
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র