দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, পুড়ছে ঢাকা
রবিবার, ১১ মে, ২০২৫ ০৯:৫৮ এএম | আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫ ০৯:৫৮ এএম
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে রাজধানী ঢাকা। আর সারাদেশের মধ্যে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়।
গতকাল শনিবার (১০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের মধ্যে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪২ ডিগ্রি সেলসিয়াস। এই তথ্য সন্ধ্যা ৬টার দিকে আপডেট হতে পারে।
শুক্রবার (৯ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।
সাধারণত তাপমাত্রা ৩৮-৩৯.৯ ডিগ্রি হলে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। ৪০-৪২ ডিগ্রি হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।
এদিকে, রাত ১টার মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতেও বলেছে সংস্থাটি।
আরও পড়ুন
- দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
- রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস
- দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- চট্টগ্রামসহ ছয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
- দেশের ৬ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত