সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারে না : রিজভি
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:২৪ পিএম | আপডেট: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:২৪ পিএম
যারা চাঁদাবাজি করে, নদী থেকে বালু ও অন্যের জমি দখল করে তারা বিএনিপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে হ্যারিটেজ রিসোর্টে নরসিংদী জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।
এসময় রুহুল কবির রিজভী বলেন, কোনো চাঁদাবাজ, দখলদার বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য বিএনপির দরজা বন্ধ। কিন্তু শিক্ষক থেকে শুরু করে কৃষক, দিনমজুর, রিক্সাচালক যে কেউ বিএনপির সদস্য হতে পারবেন। যারা বিগত সময়ে আওয়ামী লীগের দাপট দেখিয়েছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সহ অন্যান্যরা।
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা