চট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলি-হত্যা, আটক ২
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ০৪:৪২ পিএম | আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ০৪:৪২ পিএম
চট্টগ্রামে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র্যাবের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার ৩৫ ঘণ্টার মধ্যে নগরীর বিভিন্ন জায়গায় অভিযানের পর চান্দগাঁওয়ের আজীমপুর থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। দুজনই হত্যা মামলার আসামি।
এর আগে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সরোয়ারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
আরও পড়ুন
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক