রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:২৯ এএম | আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:২৯ এএম
ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় আঘাত হানা মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৬টা ২৯ মিনিটে বাংলাদেশ সময় এ ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
আর্থকোয়াক ট্র্যাকের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চল, হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি।
ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীরে হওয়ায় এর প্রভাব তুলনামূলকভাবে কম অনুভূত হয়েছে।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ সরাসরি বড় কোনো সক্রিয় চ্যুতিরেখার ওপর না থাকলেও মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছাকাছি হওয়ায় প্রায়ই এসব কম্পনের প্রভাব এখানে অনুভূত হয়।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি