টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১০:৪২ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১০:৪২ এএম
টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনটির কয়েকজন যাত্রী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে বিকট শব্দে একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চালক ট্রেনটি থামিয়ে দেন।
দুর্ঘটনায় রেললাইনের কয়েক মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
আরও পড়ুন
- দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে তাপমাত্রা
- রাজধানীতে ডিএমপির অভিযানে আটক ৪৯০
- সীমান্তে আবারও ১৪ জনকে পুশ ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
- টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার
- কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য
- দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে এসআরবির ৬ হাজার সদস্য
- লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার
- টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে