লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১১:১২ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১১:১২ এএম
বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম নগরী থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাতে নগরীর খুলশী থানা এলাকার পৃথক দুটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)।
বান্দরবান পুলিশ মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে লামা থানার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকা থেকে ওই তিন ছাত্রী নিখোঁজ হন।
পরে পাওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসায় অভিযান চালিয়ে পৃথকভাবে তাদের উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই তিন ছাত্রী গৃহপরিচারিকার কাজের জন্য সেখানে অবস্থান করছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া তিনজনকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গত ১১ অক্টোবর সনদপত্র আনতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ওই তিন ছাত্রী।
আরও পড়ুন
- টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
- ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
- টঙ্গীতে আগুনের তীব্রতা বাড়ছে, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
- টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
- নারীশিক্ষার অগ্রগতি ও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় বগুড়া ছাত্রদল সভাপতির
- সারাদেশে ১৫ ও ১৬ অক্টোবর এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
- কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৫২
- নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬