নারীশিক্ষার অগ্রগতি ও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় বগুড়া ছাত্রদল সভাপতির
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ০৫:৪১ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ০৫:৪১ পিএম
বগুড়ার সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। এ সময় তিনি নারীশিক্ষার অগ্রগতি, উচ্চশিক্ষা অর্জন এবং শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে নবীন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সন্ধান সরকার বলেন, একজন নারী শিক্ষিত হলে তাঁর পরিবার ও পরবর্তী প্রজন্মের শিক্ষিত হয়ে ওঠার পথ সুগম হয়। তাই শিক্ষাজীবনের শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখতে হবে। সেই লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রমও করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তাঁদের পাশে থাকার চেষ্টা করা হবে।
কলেজের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে তিনি শিক্ষার্থীদের শিক্ষক ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরার আহ্বান জানান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তার আহ্বান, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে।
এ সময় সংসদ সদস্য রেজাউল করিম বাশা ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকিরের মাধ্যমে কলেজের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন।
আরও পড়ুন
- সারাদেশে ১৫ ও ১৬ অক্টোবর এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
- কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৫২
- নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬
- সমুদ্রে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ৬৫ যাত্রী উদ্ধার, আটক ১১ পাচারকারী
- দখলমুক্ত রাড্ডা ক্লিনিক, ফিরল প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড
- ফের কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪
- স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট: ৯ জন গ্রেপ্তার, উদ্ধার দুই ট্রাক মালামাল
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬