1. »
  2. সমগ্র দেশ

ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ০২:৩১ পিএম | আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ০২:৩১ পিএম

ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান–এর পক্ষে ফরিদপুরে অসহায় লকাই বিশ্বাসের পরিবারের জন্য নব-নির্মিত নতুন ঘর উপহার দেয়া  হয়েছে।
পাশাপাশি অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার অংশ হিসেবে দুস্থ মহিলারদের সেলাই মেশিন এবং কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) ফরিদপুরের চরভদ্রাসনের গাজিরটেকের চর সর্বান্দিয়া এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি হস্তান্তর করেন– বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এছাড়া দশটি অসহায় নারীর কাছে সেলাই মেশিন সহ কয়েকটি পরিবারকে কর্মসংস্থান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন– ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ মোরদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন-সহ স্থানীয় নেতৃবৃন্দ।