1. »
  2. সমগ্র দেশ

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১১:৪২ এএম | আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১১:৪২ এএম

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া আশপাশের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওষুধ কারখানাটিতে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি আশপাশের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।