কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১১:১৭ এএম | আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১১:১৭ এএম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক উদ্ধারের জন্য থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন শূন্যরেখায় প্রবেশ করেন। পরে ভারতের স্থানীয় কয়েকজন মাদক কারবারি তাঁকে আটক করেন।
কনস্টেবল রোহিত দেওয়ানকে উদ্ধারে এগিয়ে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। পরে দুজনকেই বিএসএফের কাছে হস্তান্তর করা হলে বাহিনীর সদস্যরা তাঁদের নিয়ে যান।
ওসি মো. ফারুক হোসেন জানান, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন
- দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে এসআরবির ৬ হাজার সদস্য
- লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার
- টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
- ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
- টঙ্গীতে আগুনের তীব্রতা বাড়ছে, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
- টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
- নারীশিক্ষার অগ্রগতি ও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় বগুড়া ছাত্রদল সভাপতির
- সারাদেশে ১৫ ও ১৬ অক্টোবর এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা