দাবি না মানলে
১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ০২:২১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ০২:২১ পিএম
১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে না দেয়া হলে আগামী ১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষকদের।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শিক্ষাভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন তারা।
এতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন শিক্ষকরা। তারা বলেন, অনেক নিচের গ্রেডের পদও নবম গ্রেডে আপগ্রেড হয়েছে। শুধু এই দশম গ্রেডের সহকারী শিক্ষক পদটির ন্যায্যতা থাকা সত্ত্বেও কোনো নড়াচড়া নেই বলে অভিযোগ তাদের।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের স্বীকার হচ্ছেন তারা। দাবি আদায় করেই এবার শিক্ষাপ্রতিষ্ঠানের ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। এর আগেও বেশ কয়েকবার আন্দোলন করেন তারা।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ