ঢাকা ১৭ আসনে
তারেক রহমানের মনোনয়নপত্র জমা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৭ পিএম | আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ০১:১৫ পিএম
ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন আসনটির বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে গতকাল রোববার তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এরইমধ্যে ৩০০ আসনের বিপরীতে ৩ হাজার একশ ১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। আর ঢাকা জেলার ২০টি আসনে তিনশ ৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
আরও পড়ুন
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি