৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:০৫ পিএম | আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:০৫ পিএম
নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনার প্রবেশমুখে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে টিয়ারগ্যাস নিক্ষেপের পরও অনেক আন্দোলনকারী অবস্থান ধরে রাখেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না করা হলে তারা আন্দোলন থেকে সরে যাবেন না। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে নবম পে কমিশন গঠন করা হলেও দীর্ঘদিন পেরিয়ে গেলেও গেজেট প্রকাশ করা হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন সরকারি চাকরিজীবীরা। সেখান থেকে মিছিল নিয়ে যমুনার উদ্দেশে রওনা দিলে পথে পুলিশ ব্যারিকেড, জলকামান থেকে পানি নিক্ষেপসহ বিভিন্ন বাধা দেয়।
দাবি আদায়ে এর আগে টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার সেই কর্মবিরতির সময়সীমা বাড়িয়ে চার ঘণ্টা করা হয়। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই আজ যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন আরও জোরদার করা হবে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮