থাইল্যান্ডে চলছে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০০ এএম | আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০০ এএম
পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে সংবিধান সংশোধন বিষয়ে গণভোটও আয়োজন করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটিতে ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।
থাইল্যান্ডে নির্ধারিত সময়ের আগেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ সংসদ নির্বাচন হয়েছিল ২০২৩ সালে। সে সময় নির্বাচিত প্রতিনিধিদের চার বছরের জন্য সংসদের নিম্নকক্ষে থাকার কথা থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নির্বাচন দিতে হচ্ছে।
গত মে ২০২৫ সালে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় কম্বোডিয়ার হামলায় এক থাই সেনা নিহত হন।
এরপর জুন ২০২৫ সালে পরিস্থিতি সামাল দিতে কম্বোডিয়ার সঙ্গে আলোচনার উদ্যোগ নেন তৎকালীন থাই প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা। তিনি ফোনে কম্বোডিয়ার সরকারপ্রধান হুন সেনের সঙ্গে কথা বলেন এবং তাকে ‘আংকেল’ বলে সম্বোধন করেন। ওই ফোনালাপে নিজের দেশের সেনাবাহিনীর সমালোচনাও করেন তিনি। পরবর্তীতে ফোনকলটি ফাঁস হয়ে গেলে বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ফোনকল বিতর্কের জেরে প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার দল ফিউ থাই পার্টির প্রধান জোটসঙ্গী ভূমজাইথাই পার্টি জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এতে সরকার দুর্বল হয়ে পড়ে এবং অল্প ব্যবধানে টিকে থাকে।
এরই মধ্যে আগস্ট ২০২৫ সালে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত রায় দেন, প্রধানমন্ত্রী নৈতিকতা লঙ্ঘন করেছেন। ফলে তিনি প্রধানমন্ত্রীর পদ হারান।
পরবর্তীতে সেপ্টেম্বর ২০২৫ সালে সংসদের দ্বিতীয় বৃহৎ দল ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল ‘পোগ্রেসিভ পিপলস পার্টি’র সঙ্গে জোট গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তবে জোট চুক্তির অংশ হিসেবে তাকে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিতে হয়।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্রে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের জানাজা আজ
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু,
- ওপেক ছাড়ল আমিরাত, চাপে সৌদি আরব ও জ্বালানি বাজার
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
- হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?
- হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, নিরাপদে সরানো হয়েছে ট্রাম্পকে
- প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু