1. »
  2. আন্তর্জাতিক

হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১১:৩৩ এএম | আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১১:৩৩ এএম

হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?

হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করেনি।

প্রতিবেদন অনুযায়ী, অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রকৌশলে স্নাতক এবং ২০২৫ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কিছু সূত্র তাকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির একজন শিক্ষক হিসেবেও উল্লেখ করেছে, যদিও তা সরকারিভাবে নিশ্চিত নয়।

ঘটনার রাতে ডিনার চলাকালীন প্রত্যক্ষদর্শীরা ওয়াশিংটন হিলটন হোটেলের ভেতর থেকে পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ পান বলে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন। গুলির শব্দের পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। তারা সবাই অক্ষত আছেন।

ট্রাম্প সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, অ্যালেন বলে পরিচিত ওই ব্যক্তিকে হোটেলের ভেতরে নিরাপত্তা কর্মীদের ঘেরাওয়ে মাটিতে শুইয়ে রাখা হয়েছে। মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, গুলির পরপরই সিক্রেট সার্ভিস পুরো হোটেলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

তদন্ত চলমান থাকায় হামলার উদ্দেশ্য এবং সন্দেহভাজনের বিস্তারিত পরিচয় এখনো স্পষ্ট নয়।