২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: ইসি সচিব
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:২৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৪৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯ আসনে ব্যালট পেপার চলে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ভোটগ্রহণের প্রস্তুতি হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠন করার সুযোগ হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃতদের বাদ দেওয়া—এই বড় কাজ করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চ্যালেঞ্জ ছিল।
এ সময় ইসি সচিব অপতথ্য, অপপ্রচার থেকে সবাইকে দূরে থাকতে আহ্বান জানান।
তিনি বলেন, ফোন নিয়ে নীতিমালা জারি করা হয়েছিল, তবে তা প্রত্যাহার করা হবে। সংশোধিত আইন যেখানে প্রয়োজন যোজন বিয়োজন করা হচ্ছে। ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ, তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত বিলম্ব করা হবে না বলেও জানান তিনি।
আরও পড়ুন
- হাদির পরিবারকে প্রধান উপদেষ্টার ফ্ল্যাটের চাবি হস্তান্তর
- ২৪ ঘণ্টা দেশের সব স্থলবন্দর বন্ধ
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- আগামীকাল শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা
- নির্বাচনী অপরাধের বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ দিল আইন মন্ত্রণালয়
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নতুন নির্দেশনা জারি
- ভোটের দিন চালু থাকবে মেট্রোরেল, বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা
- নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা