1. »
  2. জাতীয়

হাদির পরিবারকে প্রধান উপদেষ্টার ফ্ল্যাটের চাবি হস্তান্তর

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৫১ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৫১ পিএম

হাদির পরিবারকে প্রধান উপদেষ্টার ফ্ল্যাটের চাবি হস্তান্তর

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।