নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়
তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:১০ পিএম | আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৩৭ পিএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়ের জন্য তারেক রহমান এবং বিএনপি-কে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-কেও গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠু সম্পাদনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি লিখেছেন, “আমি তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের বড় নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের জনগণ কঠিন চ্যালেঞ্জের সময় ব্যালট বাক্সে তাদের কথা বলেছেন।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমি আমার প্রিয় বন্ধু ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছেও কৃতজ্ঞতা জানাই, এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠু অগ্রগতি নিশ্চিত করার জন্য।”
তিনি জানিয়েছেন, মালয়েশিয়া নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন উদ্যম আনতে উন্মুখ।
এই অভিনন্দনবার্তা বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
আরও পড়ুন
- কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০
- থাইল্যান্ডে চলছে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট
- ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনায় আওয়ামী নেতারা : দ্য গার্ডিয়ান
- কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের আইসিডিডিআরবি
- পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত শতাধিক
- ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার কথা স্বীকার করল ইসরায়েল
- কঙ্গোতে খনি ধসে নারী-শিশুসহ দুই শতাধিক প্রাণহানি
- মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অভিবাসী আটক