নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: ইইউ পর্যবেক্ষক প্রধান
শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২২ পিএম | আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২২ পিএম
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন ছিল প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা আশাব্যঞ্জক নয়, যা ইইউ পর্যবেক্ষকরা হতাশাজনক বলে মনে করছেন।
ইজাবস বলেন, নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচন কমিশন স্বাধীন ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ২০০৮ সালের পর প্রথমবারের মতো এই নির্বাচন সত্যিকারের প্রতিযোগিতামূলক ছিল।
এটি একটি নতুন আইনি কাঠামোর অধীনে অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মৌলিক স্বাধীনতার যথাযথ মর্যাদা নিশ্চিত করেছে। যদিও কিছু বিচ্ছিন্ন স্থানীয় রাজনৈতিক সহিংসতা ঘটেছে, যা অনেক সময় অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণার কারণে সৃষ্টি হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে।
ইজাবস আরও জানান, সদ্য নিযুক্ত নির্বাচন কমিশন জনগণের আস্থা পুনর্গঠনের জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন মোট ২০০ জন নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়েছে, যার মধ্যে ৯০ জন সংক্ষিপ্তকালীন পর্যবেক্ষক।
এটি ২০০৮ সালের পর বাংলাদেশে পূর্ণাঙ্গ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্রে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের জানাজা আজ
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু,
- ওপেক ছাড়ল আমিরাত, চাপে সৌদি আরব ও জ্বালানি বাজার
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
- হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?
- হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, নিরাপদে সরানো হয়েছে ট্রাম্পকে
- প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু