তারেক রহমানকে অভিনন্দন জানালেন কমনওয়েলথ মহাসচিব
রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২৩ পিএম | আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর দলকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকোর বোচওয়ে।
গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
পোস্টে কমনওয়েলথ মহাসচিব বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে অবদান রাখা সকল নাগরিক ও প্রতিষ্ঠান প্রশংসার দাবিদার। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কমনওয়েলথের অব্যাহত সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন। এছাড়া বিএনপির শরিক দলগুলো পেয়েছে আরও তিনটি আসন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।
আরও পড়ুন
- জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
- ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত পাকিস্তান সরকারের
- নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৩২
- নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: ইইউ পর্যবেক্ষক প্রধান
- বাংলাদেশের জনগণকে জাতিসংঘের অভিনন্দন
- তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
- কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০
- থাইল্যান্ডে চলছে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট