পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৪০ এএম | আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৪০ এএম
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পরে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, শহীদ পরিবারের সদস্যরাও ছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরতরুণ ও চিরভাস্বর। পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের নৃশংসতম হত্যাকাণ্ডের অন্যতম।”
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও দায়ি পক্ষ নির্ধারণের জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল প্রকাশিত হয়নি। পরে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় কমিশন গঠন করে, যার রিপোর্ট বর্তমানে সরকারের কাছে আছে। তবে সে সময় কমিশনের সুপারিশ কার্যকর করা হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা নতুন কোনো তদন্ত কমিশন গঠন করব না। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশন যথোপযুক্ত ছিল। কমিশনের রিপোর্টে উল্লেখিত সুপারিশ এবং বিচারাধীন মামলাগুলো দ্রুত সমাপ্ত করা হবে। অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শহীদ পরিবারদের বলছি, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে।”
তিনি আরও উল্লেখ করেন, “এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা হয়েছিল। এমন কাজ করতে পারে শুধুমাত্র সেই দল, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।”
আরও পড়ুন
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু
- অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
- নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
- রাজধানীর কড়াইল বস্তিতে আইন সয়ায়তা ক্যাম্পের উদ্বোধন করলেন আইনমন্ত্রী