নবনিযুক্ত আইজিপিকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৪৫ পিএম | আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৪৫ পিএম
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপিস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা)।
জানা যায়, মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান।
আরও পড়ুন
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মুস্তাকুর রহমান
- জামায়াতে ইসলামীর ইফতারে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
- একুশে বইমেলায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি
- দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির
- পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- পিলখানায় শহীদ সেনাদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া
- প্রধানমন্ত্রীকে সভাপতি করে একনেক পুনর্গঠন, বিকল্প সভাপতি মির্জা ফখরুল
- রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ