সকালে দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩৫ এএম
নতুন সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত রয়েছেন। দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর ১৮ ফেব্রুয়ারি প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেটি ছিল মূলত পরিচিতিমূলক এবং প্রাথমিক দিকনির্দেশনামূলক বৈঠক; সেদিন কোনো নতুন আইন বা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আজকের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে গত এক সপ্তাহে জনস্বার্থে ঘোষিত উদ্যোগ—যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি—নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও রূপরেখা চূড়ান্ত হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে ইঙ্গিত মিলেছে, প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে কয়েকটি নতুন আইনের খসড়া নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। নতুন সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই দ্বিতীয় বৈঠকটি অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে
আরও পড়ুন
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু
- অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী