হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
রবিবার, ১ মার্চ, ২০২৬ ০২:০৩ পিএম | আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬ ০২:০৩ পিএম
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতা অনুভব করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে রয়েছে বলে জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকারের মন্ত্রিসভায় তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে তার চিকিৎসা চলছে।
আরও পড়ুন
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু
- অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী