মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি
প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ, দিলেন জরুরি নির্দেশনা
রবিবার, ১ মার্চ, ২০২৬ ০৪:২৫ পিএম | আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬ ০৪:২৫ পিএম
ইরানসহ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধপরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন অসংখ্য বাংলাদেশি যাত্রী। বিশেষ করে হযরত শহজালাল বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সার্বিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমান প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী বর্তমানে বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতি তদারকি করছেন এবং যাত্রীদের বিকল্প ফ্লাইট ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন।
সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু
- অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী