মধ্যপ্রাচ্য উত্তেজনায় শাহজালালে দুই শতাধিক ফ্লাইট বাতিল
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১১:৫৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১১:৫৩ এএম
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার এই আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ৩৪টি ফ্লাইটসহ গত ছয় দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–এর সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ।
তিনি জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাই দুবাইয়ের ৪টি ফ্লাইট।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
আরও পড়ুন
- সকলের প্রতি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- বাড়ল ঈদের ছুটি
- দেশের নয় উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে ‘কৃষি কার্ড’
- বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
- সারাদেশে চাঁদাবাজদের তালিকা করে অভিযান চালাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- আনসার ও ভিডিপিকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আজ বিক্রি হচ্ছে ঈদযাত্রার দ্বিতীয় দিনের অগ্রিম ট্রেন টিকিট