বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১১:৫৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১১:৫৭ এএম
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টায় ইউএস-বাংলা এয়ারলাইন্স–এর একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় এগিয়ে এসেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৪ মার্চ) প্রথম বিশেষ ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এসব ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।
আরও পড়ুন
- সকলের প্রতি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- বাড়ল ঈদের ছুটি
- দেশের নয় উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে ‘কৃষি কার্ড’
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় শাহজালালে দুই শতাধিক ফ্লাইট বাতিল
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
- সারাদেশে চাঁদাবাজদের তালিকা করে অভিযান চালাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- আনসার ও ভিডিপিকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আজ বিক্রি হচ্ছে ঈদযাত্রার দ্বিতীয় দিনের অগ্রিম ট্রেন টিকিট