ইরানে ঢুকছে কুর্দি যোদ্ধারা, স্থল অভিযান শুরু
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ০১:৪০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ০১:৪০ পিএম
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত ষষ্ঠ দিনে প্রবেশ করেছে। এই সংঘাতে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারাও ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে। তারা ইতোমধ্যে ইরানের সীমান্ত অতিক্রম করে দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। খবরের সূত্র: জেরুজালেম পোস্ট এবং ফক্স নিউজ।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে ইরানি কুর্দি গোষ্ঠীগুলো তেহরানে স্থল অভিযানে অংশ নিয়েছে। এই গোষ্ঠীতে কয়েক হাজার যোদ্ধা রয়েছে।
সাম্প্রতিক দিনে কুর্দি যোদ্ধারা ইরানে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তাদের লক্ষ্য ইরানি বাহিনীর ওপর চাপ সৃষ্টি করা এবং ইরানজুড়ে তাদের ছত্রভঙ্গ করা।
একটি এক্স অ্যাকাউন্টের মাধ্যমে জেনিফার গ্রিফিন জানায়, মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে নিশ্চিত করেছেন যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইতোমধ্যেই ইরানে ক্রস-বর্ডার স্থল হামলা শুরু করেছে।
যদিও চলতি সপ্তাহের শুরুর দিকে কুর্দি যোদ্ধারা ইরানি বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে, বুধবার যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে বিদ্রোহীদের সরাসরি সশস্ত্র করছে না। তবে তিনি উল্লেখ করেছেন, মার্কিন সরকারের অন্যান্য অংশ এই ঘটনায় জড়িত থাকতে পারে।
এছাড়া হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প প্রশাসন কুর্দি যোদ্ধাদের অস্ত্র সরবরাহের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে বিভিন্ন পার্টনার, মিত্র ও নেতাদের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু কোনো নির্দিষ্ট পরিকল্পনায় সম্মত হয়েছেন এমন রিপোর্ট সত্য নয় এবং এটি প্রকাশ করা উচিত হয়নি।
আরও পড়ুন
- নেপালে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে
- ইরানের আকাশসীমা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে : দাবি হোয়াইট হাউসের
- ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার ইঙ্গিত ট্রাম্পের
- দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানের বিরুদ্ধে ভালো অবস্থানে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী আব্রাহাম লিঙ্কন
- সরকারি সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর
- ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি