এতিম ও আলেমদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ০৬:০৭ পিএম | আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ০৬:০৭ পিএম
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে প্রধানমন্ত্রী তারেক রহমান এতিম ও আলেমদের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেন।
ইফরাত মাহফিলে প্রধানমন্ত্রীকে আলেমদের পক্ষ থেকে স্বাগত জানানো হয় এবং তিনি সম্মানিত আলেমদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাইখ আহমাদুল্লাহ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মনসুরুল হক জিহাদী এবং দেশের জেষ্ঠ আলেমগণ। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় ও এতিমরাও অংশ নেন।
মন্ত্রীপরিষদের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী এ ডেজ এম জাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু
- অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী